খেলা

শনিবার আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা ত্রয়োদশ আইপিএলের। কিন্তু করোনা আতঙ্কে আইপিএলের টিকিট বিক্রি বন্ধ করল মহারাষ্ট্র সরকার। তাদের দাবি বন্ধ রাখা হোক এবারের আইপিএল। একই সুরে সুর মিলিয়ে আইপিএল আয়োজনে নিষেধ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়ভারটা আয়োজকদের উপরেই ছেড়ে দিয়েছে তারা।
দুষ্ট গরুর চেয়ে শূণ্য গোয়াল ভালো। তাই ফাঁকা গ্যালারিতে হলেও আইপিএল নিদেনপক্ষে অনুষ্ঠিত হোক। বুধবারই নিজেদের দাবি জানিয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। আর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই শনিবার (১৪ মার্চ) মুম্বাইয়ে বিসিসিআইয়ের হেডকোয়ার্টারে বসছে আইপিএল গভর্নিং বডির মিটিং। ২০২০ আইপিএলের ভবিষ্যৎ নির্ধারণ হবে সেদিনই।
যা অবস্থা তাতে করে নির্দিষ্ট সময়ে আইপিএল শুরু হলে তা ফাঁকা গ্যালারিতেই আয়োজন করতে হবে, সেটা একপ্রকার নিশ্চিত। কারণ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী দেশের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে দর্শক সমাগমে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই মর্মে চিঠি পৌঁছে গিয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসসিয়েশন, বিসিসিআই, এআইএফএফসহ দেশের বিভিন্ন স্পোর্টস গভর্নিং বডির কাছে।
আর কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রণালয়ের নির্দেশ পেয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো জানাচ্ছে দর্শকশূন্য গ্যালারিতে আইপিএল আয়োজন করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা যেহেতু খোলা নেই তাই ফাঁকা গ্যালারিতেই অনুষ্ঠিত হোক ম্যাচ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button