খেলা

আইপিএলের আগে গেইলের নতুন ডান্স দেখুন

ক্রিস গেইল। টি-টোয়েন্টির রাজা তিনি। সংক্ষিপ্ত এই ফরম্যাটে তার রয়েছে অসংখ্য রেকর্ড। খেলার মাঝে খুনসুটি হোক কিংবা কারোর সাথে মজায় গেইল সব সময় সবার আগে। আইপিএলের নতুন আসর শুরুর আগে আরো একবার পাওয়া গেল তার এক ঝলক।
বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) তাকে দলে রাখেনি। তাই আসন্ন আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের এই বাঁ-হাতি ব্যাটসম্যানের গ্যাংনাম আর হয়ত দেখা যাবে না। কিন্তু তার বদলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ভাংড়া নাচতে পারেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। ইঙ্গিতও দিয়ে রাখলেন তেমনই।
ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, লাইফ জ্যাকেট পরে বোটের মধ্যেই ভাংড়া নাচছেন ক্রিস গেইল। শুধু পাঞ্জাবি গানে নয়, বলিউডি ছবির গানেও নেচেছেন ক্রিস গেইল।
এর আগে গত আইপিএলে বেঙ্গালুরুতে খেলা ক্রিস গেইলকে জানুয়ারিতে আইপিএলের নিলামে প্রথমে কেউ তাকে কেনেননি। পরে মাত্র দুই কোটি টাকার বেস প্রাইজেই প্রীতির জিনতার পাঞ্জাব কিনে নেয় বিধ্বংসী গেইলকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button