আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অস্ত্র বিক্রিতে শীর্ষ পাঁচ দেশ

২০১৩-২০১৭ মেয়াদে সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষ ৫টি অবস্থান নিরাপত্তা পরিষদের ৫ সদস্য রাষ্ট্রের। এদের মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দ্বিতীয়, ফ্রান্স তৃতীয়, জার্মানি চতুর্থ আর চীন রয়েছে ৫ম অবস্থানে।
২০১৩-২০১৭ মেয়াদে বিশ্বে রফতানিকৃত মোট অস্ত্রের ৭৪ শতাংশই সরবরাহ করেছে এই ৫ দেশ। একই মেয়াদে বিশ্বব্যাপী মোট রফতানির ৩৪ শতাংশই যুক্তরাষ্ট্রের একার। পূর্ববর্তী মেয়াদের তুলনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র রফতানি বৃদ্ধির পরিমাণ ২৫ শতাংশ। রাশিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রের বিক্রির পরিমাণ ৫৮ শতাংশ বেশি। ২০১৩-২০১৭ মেয়াদে যুক্তরাষ্ট্র ৯৮টি দেশে অস্ত্র রফতানি করেছে। একই মেয়াদে অস্ত্র রফতানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে রাশিয়া।
তৃতীয় বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ হিসেবে আবির্ভূত হয়েছে ফ্রান্স। তাদের রফতানি বেড়েছে ২৭ শতাংশ। চতুর্থ বৃহত্তম অস্ত্র রফতানিকারক দেশ জার্মানির অস্ত্র রফতানি ২০০৮-২০১২ মেয়াদের তুলনায় ১৪ শতাংশ হ্রাস পেয়েছে। তবে মধ্যপ্রাচ্যে দেশটির অস্ত্র রফতানি বেড়েছে ১০৯ শতাংশ। চীন এই মেয়াদে পঞ্চম বৃহত্তম অস্ত্র রফতানিকারক হয়েছে। ২০০৮-২০১২ সালের তুলনায় দেশটির অস্ত্র রফতানি বেড়েছে ৩৮ শতাংশ।
পাকিস্তানই চীনের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে। তবে পাকিস্তানের সঙ্গে সঙ্গে আলজেরিয়া ও বাংলাদেশেও চীনের সরবরাহ করা অস্ত্রের পরিমাণ বেড়েছে। ২০০৮-২০১২ মেয়াদের তুলনায় পরের মেয়াদে ইসরাইল, দক্ষিণ কোরিয়া ও তুরস্কের অস্ত্র রফতানি বেড়েছে যথাক্রমে ৫৫, ৬৫ এবং ১৪৫ শতাংশ।
২০১৩-২০১৭ মেয়াদে অস্ত্র আমদানিতে ভারত প্রথম। ওই মেয়াদে বিশ্বব্যাপী রফতানি হওয়া মোট অস্ত্রের ১২ শতাংশই তারা কিনেছে। আমদানি বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। ভারতের অস্ত্র রফতানি করা প্রধান দুটি দেশ যুক্তরাষ্ট্র ও রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button