আন্তর্জাতিক সংবাদশিরোনাম

অস্ট্রেলিয়ায় ৯০ হাজার বন্যপ্রাণীকে বাঁচিয়েছে আরউইন পরিবার

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে মারা যাচ্ছে কোটি কোটি পশুপ্রাণী। এর মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণে সংবাদ শিরোনাম হয়েছেন অস্ট্রেলিয়ার টেলিভিশন উপস্থাপক স্টিভ আরউইনের পরিবার।
সিএনএন জানায়, অস্ট্রেলিয়ায় বন্যপ্রাণী সংরক্ষণ ও অধিকারকর্মী হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন স্টিভ আরউইন। ২০০৬ সালে মারা যান তিনি।
তবে স্টিভের মৃত্যুর পর তার কাজ এগিয়ে নিয়ে যায় পরিবার। স্টিভের মেয়ে বিন্ডি আরউইন ও পরিবারের অন্য সদস্যরা মিলে এখন পর্যন্ত ৯০ হাজারেরও বেশি বন্যপ্রাণীকে উদ্ধার ও চিকিৎসা দিয়েছেন।
কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে অস্ট্রেলিয়া জু নামে একটি চিড়িয়াখানা পরিচালনা করেন আরউইন পরিবার।
দেশটিতে সাম্প্রতিক ভয়াবহ দাবানলের ছোবল থেকে বহু বন্যপ্রাণীর উদ্ধার করে সেই চিড়িয়াখানায় চিকিৎসা ও সুরক্ষা দিয়ে যাচ্ছেন তারা। হাসপাতালটিতে ৯০ হাজারতম রোগী ছিল একটি প্লাটিপাস।
পরিবারটি জানায়, রাজ্যটির এক হাজার একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই চিড়িয়াখানাটি দাবানলে আক্রান্ত হয়নি।

স্টিভ আরউইনের ছেলে রবার্ট ক্লারেন্স আরউইন বৃহস্পতিবার ইনস্টাগ্রামে লেখেন, অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্ত মানুষ ও বণ্যপ্রাণীদের জন্য তার হৃদয় কাঁদছে।
মেয়ে বিন্ডি আরউইন বলেন, ‘বাবা-মা আমাদের অস্ট্রেলিয়া জু ওয়াইল্ডলাইফ হাসপাতালটি আমার দাদিকে উৎসর্গ করেছেন। বন্যপ্রাণীদের যতটা সম্ভব সেবা প্রদান ও প্রাণ বাঁচানোর মধ্য দিয়ে তাকে সম্মান দেখিয়ে যাব।’
প্রসঙ্গত অস্ট্রেলিয়ায় গত সেপ্টেম্বর শুরু হওয়া দাবানলে স্তন্যপায়ী প্রাণী, পাখি ও সরীসৃপ জাতের অন্তত ৪৮ কোটি প্রাণী প্রাণ হারিয়েছে বলে আশঙ্কা করছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button