খেলা

অস্ট্রেলিয়ান ওপেনে টানা দ্বিতীয় শিরোপা জোকোভিচের

ডোমিনিক থিয়েমকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নিজের আধিপত্য বজায় রাখলেন নোভাক জোকোভিচ। টানা দুবারের সঙ্গে এই টুর্নামেন্টে নিজের রেকর্ড আরও সুসংহত করলেন সার্বিয়ান তারকা। রবিবার (০২ ফেব্রুয়ারি) রড লেভার অ্যারেনায় পুরুষ এককে প্রথম সেট ৬-৪ গেমে জিতে এগিয়ে যান জোকোভিচ।
অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে পরের দুই সেটে দাপট দেখিয়ে লিড নেন অস্ট্রিয়ান তারকা থিয়েম। জিতে নেন ৬-৪ ও ৬-২ গেমে। কিন্তু শেষ দুই সেটে ৬-৩ ও ৬-৪ গেমে জিতে রেকর্ড অষ্টম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তোলেন নোভাক জোকোভিচ।
সবমিলিয়ে এই আসরের সর্বোচ্চ শিরোপাধারী জোকোভিচ। অস্ট্রেলিয়ার রয় এমারসন ও কিংবদন্তি রজার ফেদেরার ৬টি করে শিরোপা জিতে এই আসরে দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছেন। জোকোভিচ এর আগে ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬ ও ২০১৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছিলেন।
এদিকে এনিয়ে ১৭তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার মুকুট পরলেন জোকোভিচ। ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতে সবার ওপরে ফেদেরার। আর ১৯টি গ্র্যান্ড স্ল্যামে দ্বিতীয়স্থানে আছেন রাফায়েল নাদাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button