Uncategorized

অসুস্থ মাকে রাস্তায় ফেলে দিল প্রবাসী দুই ছেলের স্ত্রী

ফেনীর সোনাগাজীতে দুই প্রবাসী ভাইয়ের স্ত্রীদের বিরুদ্ধে অসুস্থ বৃদ্ধ শাশুড়িকে বাড়ির বাইরে ফেলে রাখার অভিযোগ উঠেছে।
জানা গেছে, উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুজাপুর গ্রামের লোমিমিয়াজি বাড়ীর প্রবাসী মোস্তফার স্ত্রী পারভিন আক্তার ও ছোট ছেলে প্রাবাসী মো. ফারুকের স্ত্রী লিপি আক্তার তাদের অসুস্থ শ্বাশুড়ি ফিরোজা বেগমকে (৭০) শনিবার সকাল থেকে সন্ধ্যা পর‌্যন্ত রাস্তায় ফেলে রাখেন। বৃদ্ধার ২ ছেলেই প্রবাসে অবস্থানরত।
কান্নারত বৃদ্ধা ফিরোজা বেগমকে বাড়ির মানুষ ও এলাকাবাসী দেখে মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুকে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অবগত করেন। চেয়ারম্যান খরব পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
উপস্থিত বাড়ির ও সমাজের সবার সামনে বৃদ্ধার দুই পুত্রবধূকে ডেকে এনে কড়া ভাষায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন। এ সময় চেয়ারম্যান তার বাড়িতে নিয়ে যেতে চান বৃদ্ধাকে। একপর্যায় প্রবাসীদের স্ত্রী নিজেদের ভুল স্বীকার করে শাশুড়িকে ঘরে ফিরিয়ে নেন।
চেয়ারম্যানের নির্দেশক্রমে ভরণপোষণ হিসেবে প্রত্যেক ছেলেকে ১ মাস করে দায়িত্ব দেয়া হয়।
চেয়ারম্যান বলেন, বৃদ্ধার দুই প্রবাসী ছেলে ও ছেলেদের স্ত্রী যদি এগুলো করতে ব্যর্থ হয় বা অপারগতা স্বীকার করে তাহলে আগামীতে আমি বৃদ্ধাকে আমার বাড়িতে নিয়ে যাবো। বৃদ্ধা মায়ের কোনো অযত্ন না হয় সেজন্য ঐ বাড়ির মুরুব্বি আব্দুর রফ এবং সমাজের সভাপতি সাহাব উদ্দিনকে দায়িত্ব দিয়ে আসেন।
রবিবার সকালে চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু বৃদ্ধা ফিরোজা বেগমের জন্য এক মাসের খাবার, কাপড়-চোপড় তার বাড়িতে পৌঁছে দেন। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button