Uncategorized

অসুস্থ কণ্ঠশিল্পী জেমস মামুনের পাশে দাড়ালো সোনিয়া ফাউন্ডেশন

সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সুনামধন্য কণ্ঠশিল্পী জেমস মামুন দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে আক্রান্ত। তার দুটো কিডনি অচল হয়ে গেছে, তার বাবা তাকে একটি কিডনি দান করলেও সেটি সচল হয়নি।
আজ ২২ ডিসেম্বর রবিবার, কণ্ঠশিল্পী জেমস মামুন সোনিয়া ফাউন্ডেশন এর কার্যালয়ে উপস্থিত হয়ে তার দুর্ভোগের কথা জানান। তিনি বলেন দীর্ঘ ৬ বছর যাবৎ তিনি ডায়ালাইসিস করে বেচে আছেন। প্রতি মাসে তার রক্ত প্রয়োজন হয় এবং প্রতি সপ্তাহে ৩ বার ডায়ালাইসিস করতে হয়।
তার দুর্ভোগের কথা শুনে সোনিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তাকে নগদ অর্থ দিয়ে সহযোগিতা করেন এবং পরবর্তীতে তার চিকিৎসার জন্য পাশে থাকার আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button