বিনোদনশিরোনাম

অশ্লীল অঙ্গভঙ্গি করায় ট্যাক্সিচালককে পুলিশে দিলেন মিমি

ট্যাক্সি থেকে কটূক্তি ও অশ্লীল অঙ্গভঙ্গি করায় এক ট্যাক্সিচালককে পুলিশে দিলেন পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।
ঘটনার সূত্রপাত মিমি জিম থেকে বাড়ি ফেরার সময়। সোমবার গভীর রাতে বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি এলাকায় ট্র্যাফিক সিগনালে যখন নায়িকার গাড়ি দাঁড়িয়েছিল, তখন একটি ট্যাক্সি তার গাড়িকে ওভারটেক করে।
মিমি কাচ নামিয়েছিলেন। তখনই লক্ষ্য করেন, পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তার দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করছে। সটান গাড়ি থেকে নামেন মিমি। ট্যাক্সিচালককেও টেনে নামান। ধমকে বলেন, তাকে পুলিশে দেওয়া হবে।
এরপর মিমি যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে ঘটনা জেনে অভিযুক্ত চালকের খোঁজ শুরু করে। রাতেই তাকে গ্রেপ্তারও করা হয়।
ঘটনাচক্রে, ওই দিন মিমির দেহরক্ষী তার সঙ্গে ছিলেন না। মঙ্গলবার মিমি বলেন, ‘‘সরকারি গাড়ি দেখেও যদি এক ট্যাক্সিচালক তার আরোহীকে উদ্দেশ্য করে প্রকাশ্যে এমন অশ্লীল অঙ্গভঙ্গি ও মন্তব্য করতে পারে, তা হলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে!’’
আরও জানান, সে কারণেই তিনি কালক্ষেপ না করে গাড়ি থেকে নেমে প্রতিবাদ করেন এবং পুলিশের কাছে অভিযোগ জানান।
পুলিশ জানায়, সোমবার রাত ১টা নাগাদ বালিগঞ্জ ফাঁড়ির কাছে ক্রমাগত হর্ন দিতে দিতে মিমির গাড়িকে ওভারটেক করে একটি ট্যাক্সি। মিমি গাড়ি থেকে নেমে ট্যাক্সিটি দাঁড় করান। তখন ট্যাক্সিচালক মিমির উদ্দেশে অনবরত কটূক্তি করে। অশ্লীল অঙ্গভঙ্গিও করে। নায়িকা দ্রুত এক কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে যোগাযোগ করেন। ওই সার্জেন্ট আধ ঘণ্টার মধ্যে ট্যাক্সিসহ চালককে আটক করেন।
এর আগেও মিমি এমন প্রতিবাদী ভূমিকায় নেমেছেন। বছর চারেক আগে এক পথচারীকে একটি বাইক ধাক্কা মেরে হিঁচড়ে নিয়ে যাচ্ছে দেখে গাড়ি থামিয়ে রুখে দাঁড়ান। বাইক আরোহীকে থামিয়ে তাকে রাস্তাতেই নামিয়ে দু-চার ঘা দিয়ে পুলিশ ডাকেন। পরে দেখা যায়, ওই বাইকচালক মাতাল ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button