খেলা

অলরাউন্ডার এলিট ক্লাবে সাকিব

মাত্র ১৭ রান। এই রান করলেই পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শের সুযোগ ছিল বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। আজ রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে মাঠে নেমেই সেই সুযোগ লুফে নিলেন। গড়লেন রেকর্ড। হয়ে গেলেন ওয়ানডেতে পাঁচ হাজারি ক্লাবের সদস্য।
বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবেই এই ক্লাবে প্রবেশ করলেন সাকিব। এর আগে বাংলাদেশের হয়ে এমন অর্জন করেছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল।
বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে একসাথে পাঁচ হাজার রান ও দুই শ’ উইকেট শিকারের মালিক হলেন সাকিব। দুই শ’ উইকেটের মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন সাকিব। তার সংগ্রহ ১৭৭ ম্যাচে ২২৪ উইকেট। আজ পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।
এর সুবাদে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, শ্রীলঙ্কার সনাথ জয়সুরিয়া ও পাকিস্তানের শহিদ আফ্রিদি-আব্দুর রাজ্জাকের পাশে বসবেন সাকিব। তবে এই চারজনের চেয়ে কম ম্যাচ খেলে এই রেকর্ডের মালিক হলেন সাকিব।
ক্যালিস ১৯৭তম ম্যাচে ৫ হাজার ও ২শ’ উইকেট শিকারের মালিক ছিলেন। এই রেকর্ড স্পর্শ করতে জয়সুরিয়ার লেগেছিলো ২০৪ ম্যাচ। পাকিস্তানের আফ্রিদি ও রাজ্জাকের লেগেছিলো আরো বেশি ম্যাচ। আফ্রিদি ২৩৯ ও রাজ্জাক ২৫৮তম ম্যাচে পাঁচ হাজার ও দুই শ’ উইকেট শিকারের মালিক হয়েছিলেন।
শেষ পর্যন্ত সবার উপরে থেকেই ক্যারিয়ার শেষ করেছেন জয়সুরিয়া। ৪৪৫ ম্যাচে অংশ নিয়ে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট শিকার করেন তিনি। এই তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছেন ক্যালিস। ৩২৮ ম্যাচে ১১৫৭৯ রান ও ২৭৩ উইকেট নিয়েছেন ক্যালিস।
ওয়ানডেতে কমপক্ষে পাঁচ হাজার রান ও দুই শ’ উইকেট নেয়া অলরাউন্ডাররা :
খেলোয়াড়———————-ম্যাচ——- রান—– উইকেট
সনাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা) ৪৪৫ ১৩৪৩০ ৩২৩
জক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা) ৩২৮ ১১৫৭৯ ২৭৩
শহিদ আফ্রিদি (পাকিস্তান) ৩৭৮ ৭৬১৯ ৩৭৮
আব্দুর রাজ্জাক (পাকিস্তান) ২৬৫ ৫০৮০ ২৫৪

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button