slider

অর্ধশত পাখি নতুন জীবন পেল

নাটোর প্রতিনিধি : শিকারির ফাঁদে আটকে পড়া অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত করেছে চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা । এসময় প্রায় দশ হাজার মিটার কারেন্ট জালের ফাঁদ জব্দ এবং শুকবর আলী ও ফারুক হোসেন নামের দুই পাখি শিকারির মুচলেকা নেয়া হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সিংড়ার চলনবিলের ডহবাড়ি ও বড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কারেন্ট জালের ফাঁদে আটকা পড়া বক, হুটটিটি, ডাহুক, শালিক সহ বিভিন্ন প্রজাতির অর্ধশত পাখি উদ্ধার করে । পরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে পাখিগুলো অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিংড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি হাসান ইমাম, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী হাবিব প্রামাণিক, হাসিবুল হাসান শিমুল, আবু কাহার, জুবায়ের হোসেন প্রমূখ।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে ও শীতের শুরুতে চলনবিলে পাখির কোলাহল বেড়ে যায়। আর এই সুযোগে এক শ্রেণির লোভী পাখি শিকারিরা বিভিন্ন ধরণের ফাঁদ পেতে পাখি শিকারে মেতে উঠে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের ডহবাড়ি ও বড়িয়া বিলে অভিযান পরিচালনা করে প্রায় দশ মিটার কারেন্ট জালের ফাঁদ ও একটি লোহার জাতিকল উদ্ধার করা হয়। এসময় ফাঁদে আটক পড়া প্রায় অর্ধশত পাখি উদ্ধার করে অবমুক্ত ও দুই পাখি শিকারির মুচলেকা নেয়া হয়েছে। তিনি আরো জানান, চলনবিলের পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় ২০১২ সাল থেকে সংগঠনটির সদস্যরা কাঁকডাকা ভোরে চলনবিলের দূর্গম এলাকায় ছুটে যাচ্ছেন এবং বিল পাড়ের সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পেশাদার পাখি শিকারিদের আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button