বিনোদন

অভিনেত্রী ভূমি পেড়নেকারের ভিন্নরূপ

 শাড়িকে আবেদনময় পোশাক বলে থাকেন অনেকেই। সৌন্দর্যের সবটুকু পরিস্ফুটিত করতে শাড়ির জুড়ি নেই বলে শোনা যায়। আর তা প্রমাণ করতে শুভ্র লুকে এবার ক্যামেরার সামনে হাজির হলেন বলিউড অভিনেত্রী ভূমি পেড়নেকার।

সম্প্রতি সাদা শাড়িতে শুভ্র ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হন ভূমি। আর তা যথারীতি ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি।

ছবিটি অন্তর্জালে আসামাত্রই তা রীতিমতো ঝড় তোলে। এরই মধ্যে এতে তিন লাখ ২০ হাজারের বেশি লাইক জমা পড়েছে। মন্তব্যের ঘরেও অনেকে ভূমির ভূয়সী প্রশংসা করছেন।

ভূমিকে আগামীতে ‘পতি পত্নী অউর ওহ’ ছবিতে দেখা যাবে। এতে আরো অভিনয় করেছেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। ‘পতি পত্নী অউর ওহ’ রিমেকটি পরিচালনা করছেন মুদাশ্বর আজিজ। ছবিতে কার্তিক আরিয়ানের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ভূমি পেড়নেকারকে। আর অনন্যা অভিনয় করবেন ব্যক্তিগত সচিবের ভূমিকায়, যিনি কি না তাঁদের দাম্পত্য জীবনকে দুর্বিষহ করে তুলবেন। চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাবে এ ছবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button