অপরাধশিরোনাম

অবশেষে ১৪ দিন পর সেই সার্জেন্টের মামলা নিল পুলিশ

রাজধানীর বনানীতে গাড়িচাপায় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজং আহত হওয়ার ঘটনার প্রায় দুই সপ্তাহ (১৪ দিন) পর মামলা নিয়েছে পুলিশ।
আহতের মেয়ে ‍পুলিশের সার্জেন্ট মহুয়া হাজং বৃহস্পতিবার বনানী থানায় যে মামলা করেছেন, তাতে চালকের সাথে অজ্ঞাতনাম দুজনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ওসি বলেন, মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। ঘটনার পরই আমরা অভিযোগ পেয়েছি। কিন্তু যাচাই করার প্রয়োজন ছিল। আমরা যাচাই বাছাই করে মামলা নিয়েছি। আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেছি। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে, গাড়িটি কে চালাচ্ছিলেন, কীভাবে দুর্ঘটনা ঘটেছে।
মামলা নিতে প্রায় দুই সপ্তাহ দেরির কারণ জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ওসি।
উল্লেখ্য, ২ ডিসেম্বর মধ্যরাতে বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন মনোরঞ্জন হাজং। দুই দফা অস্ত্রপচারে তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়। তিনি বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
মনোরঞ্জনের একমাত্র মেয়ে মহুয়া ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত।
মেয়ের অভিযোগ, তার বাবাকে ধাক্কা দেয়া লাল রঙের বিএমডব্লিউ গাড়িটির চালকের বিরুদ্ধে মামলা করতে গেলে বনানী থানা ফিরিয়ে দেয়।
যে গাড়ির ধাক্কায় তিনি আহত হন, সেই গাড়িটি এক বিচারপতির ছেলে চালাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে বিচারপতির ছেলেকে থানায় নিয়ে যায় পুলিশ। গাড়িটিও জব্দ করা হয়। কিন্তু কিছু সময় পরই ছাড়া পেয়ে যান ওই চালক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button