অপরাধশিরোনাম

অনৈতিক কার্যকলাপ, পুরান ঢাকা থেকে আটক ১৪

অনৈতিক কার্যকলাপের অভিযোগে পুরান ঢাকার সাততলা একটি আবাসিক ভবন থেকে নারী-পুরুষসহ ১৪ জনকে আটক করেছে পুলিশ। বংশাল থানাধীন সিদ্দিক বাজার এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতকাল ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শুরু হয় এ অভিযান।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১টায় সিদ্দিক বাজারের ওই অভিযান শেষ হয়েছে। অভিযানে সেখান থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট, দুই হাজার একটি হেরোইনের পুটলি ও মাদক বেচাকেনার ৩১ হাজার টাকা জব্দ করা হয়।
ওসি আরো জানান, ওই ভবনে অবৈধ কাজে লিপ্ত থাকায় ৫ জন নারী ও ৯ পুরুষকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে এলাহী বক্স ভবন নামের বাড়িটির মালিক মঞ্জুও রয়েছেন।
স্থানীয়দের কাছে ‘লাল দালান’ নামে পরিচিত বাড়িটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও মাদকদ্রব্য বিক্রির অভিযোগ ছিলো।
আটককৃত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি শাহীন ফকির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button