খেলা

অনন্য উচ্চতায় মুশফিক

জিম্বাবুয়ের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। তিনিই এখন বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের অধিকারী। এর আগে দীর্ঘদিন এই রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই কীর্তি গড়েছেন মুশফিক। এদিন শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকেন মুশফিক। আগের দিনের ৩২ রান নিয়ে খেলতে নেমে সকালে ৯৫ বলে ফিফটি স্পর্শ করেন। এরপর ১৬০ বলে ছুঁয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারে। আর ডাবল সেঞ্চুরির পথে ৩১৫টি বল মোকাবেলা করেন দেশ সেরা এ ব্যাটসম্যান। সময়ের হিসেবে ৪৩৪ মিনিট মাঠে ছিলেন তিনি। আর নিজের এ ইনিংসটি ২৮টি চারের সাহায্যে সাজিয়েছেন। শেষ পর্যন্ত ২০৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মুশফিক।
এ ম্যাচে নামার আগে তামিম ইকবালের চেয়ে ১৬৪ রানে পিছিয়ে ছিলেন মুশফিক। এ ইনিংসে ৪১ রান করে ব্যবধান ১৯৫ রানে বাড়ান তামিম। তবে ডাবল সেঞ্চুরি করেই তামিমকে টপকে যান মুশফিক। সিকান্দার রাজার বলে সাফল করে সিঙ্গেল নিয়ে তামিমকে ছাড়ান। এর দুই ওভার পর সেই রাজার বলে কাট করে পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের তৃতীয় ডাবলের দেখা পান লিটল মাস্টার।
টেস্টে এখন মুশফিকের সংগ্রহ ৪৪১৩ রান। ৭০ ম্যাচে ১৩০টি ইনিংস খেলে এ রান করেছেন তিনি। সেঞ্চুরি মোট ৭টি। হাফসেঞ্চুরি আছে ২১টি। দ্বিতীয় স্থানে থাকা তামিমের সংগ্রহ ১১৫ ইনিংসে ৪৪০৫ রান।
এদিন মুশফিকের ডাবল সেঞ্চুরি স্পর্শ করার পরই ৬ উইকেটে ৫৬০ রান নিয়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ে নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রান করেছিল। ফলে বাংলাদেশ লিড ২৯৫ রান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button