slider

অটো রিকশা-বাস সংঘর্ষ, এক নারী যাত্রী নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ব্যাটারিচালিত অটো রিকশার সাথে ঢাকাগামী যাত্রীবাহি একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার এক নারী যাত্রী নিহত এবং অটোচালকসহ আরও ৩ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১২ জুন) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাশতলা এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) সঞ্জীব কুমার পালহান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তাসলিমা বেগম (৫০) পিরোজপুরের কউখালি উপজেলার কাঠালিয়া গ্রামের বাসিন্দা ফরায়েত খানের স্ত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করে দেয়। আহতরা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

রাজাপুর থানার এসআই সঞ্জীব পালহান স্থানীয়দের বরাত দিয়ে জানান, ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহি বাস রাজাপুরগামী অটোরিকশাটিকে সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারী নিহত হয় এবং অটোরিকশার চালকসহ আরও ৩ জন আহত হন। ঘটনার পর চালক ও বাসটি ঝালকাঠি থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button