
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : সৌদি আরবের মক্কা শহরে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে প্রান হারিয়েছেন, কটিয়াদী উপজেলার হৃদয় মিয়া (২২)। হৃদয় মিয়া কটিয়াদী উপজেলার পূর্ব বাহেরচর গ্রামের জামাল মিয়ার একমাত্র ছেলে।
নিহতের মামা মনির ফরাজী জানান সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য এক বছর পূর্বে হৃদয় সৌদি আরবে পারি জামান। সেখানে তিনি নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলেন। বুধবার সকালে পাঁচ তলা ভবনের ছাদে রড বাইন্ডিং এর কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে যান। যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হৃদয়ের ফুফাতো ভাই বিল্লাল মিয়া মোবাইলে এই সংবাদ বাড়িতে জানান।
বর্তমানে হৃদয় মিয়ার লাশ জরুরী ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার জন্য সজন ও এলাকাবাসী সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু সংবাদে তার স্বজন ও গ্রামবাসীদের আহাজাড়িতে গ্রামের পরিবেশ ভারী হয়ে উঠেছে ।




