sliderস্থানিয়

সাটুরিয়ায় চলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাসেল আহমেদ, সাটুরিয়া প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ায় এলাকার এক প্রভাবশালী ক্ষমতার দাপটে সাধারণ মানুষের চলাচলের একমাত্র রাস্তা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং বন্ধ রাস্তা অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে বুধবার (২৩) সেপ্টেম্বর  এলাকাবাসীস ও ভুক্তভোগী পরিবার এক হয়ে মানববন্ধন ও প্রতিবাদ করেছেন।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, হড়গজ নদীর উত্তরপাড়া এলাকার অবসরপ্রাপ্ত কর্নেল মো.সলিমুল্লাহর ছেলে মো, ছাদিক হোসেন সরকারি চাকরির প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবদ জনসাধারণের চলাচলের রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দেন। এলাকার কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা সহ মারধর করার অভিযোগও করেন এলাকাবাসী।

‎রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন ওই এলাকার ভুক্তভোগ মো,বাচ্চু(৬০) ও আনসার আলীর (৬৫)পরিবার সহ আরও ১০ থেকে ১৫টি পরিবারের সদস্য।  গত ৪-৫ দিন ধরে গৃহপালিত পশুসহ এসব পরিবারের মানুষ গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। চরম কষ্টের মধ্যে রয়েছেন অবরুদ্ধ পরিবারগুলোর ২ জন গর্ভবতী নারী। জরুরি চিকিৎসার প্রয়োজনেও তারা বাইরে বের হতে পারছেন না।

‎অভিযুক্তদের স্বৈরাচারী মনোভাব ও রাস্তা দখলের প্রতিবাদে ফুঁসে উঠেছে পুরো এলাকা। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা একজোট হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান এবং রাস্তাটি খোলে দেয়ার দাবিতে এলাকায় একটি বিশাল মানববন্ধন ও পরবর্তী বিক্ষোভ মিছিল করেন।

‎ভুক্তভোগী পরিবার জানান, সরকারি ক্ষমতার অপব্যবহার করে আমাদের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। টানা কয়েকদিন ধরে আমরা ও গবাদিপশু অবরুদ্ধ অবস্থায় মানবিক বিপর্যয় পার করছে।
‎এলাকাবাসী দাবি অবৈধ বাশেঁর বেরা অপসারণ করে যাতায়াতের পথ সুগম করার জন্য উপজেলা প্রশাসন এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ ও পদক্ষেপ কামনা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button