sliderস্থানিয়

শিবগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃংখলা বিশেষ সভা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শ ৃংখলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আট অক্টোবর সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: মাজহারুল ইসলমের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান, শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা। শিবগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক ডাঃ নাহিদুজ্জামান সুমন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী প্রশান্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং শিবগঞ্জ উপজেলার ৫১টি মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার ৫১টি পূজা মন্ডবের প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ১৫টি ঝুঁকিপূর্ণ মন্দিরে ছয়জন পুরুষ আনসার ও দুইজন মহিলা আনসার-ভিডিপি ও সাধারণ ও গুরুত্বপূর্ণ ৩৬টি মন্দিরে চার জন করে পুরুষ ও দুইজন করে মহিলা আনসার ভিডিপি সদস্য নিয়োগ ও পুলিশের বিট প্রতি একজন করে এসআই ও দ ুইজন করে এএসআই নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে জানানো হবে। তাছাড়াও প্রতিটি মন্দিরে ১০ সদস্য বিশিষ্ট একটি স্বেচ্ছাসেবক কমিটি নিয়োজিত থাকবে। মন্দির এলাকায় কোন ধরনের জুয়া খেলা, মদ ও নেশা জাতীয় কোন কিছু পান না করার বিষযে কড়া নির্দেশনা দেয়া হয়। সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে সিদ্ধান্ত নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button