বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে হোমনায় আলোচনা সভা

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার হোমনা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল সহ উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া প্রতিটি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের অংশ গ্রহণ করে। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন, বঙ্গবন্ধুর ঋন কখনো শোধ হবার নয়। বঙ্গবন্ধুর নীতি আদর্শ অন্তরে লালন এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারলেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে। সাংগঠনিক বিষয়ে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ড কমিটি এমন ভাবে গঠন করতে হবে যা হবে আগামী জাতীয় নির্বাচনের জন্য দূর্ভেদ্য শক্তি। কমিটিতে যেন মাদক কারবারি বা কোনো অপরাধী স্থান না পায় সেদিকে তীক্ষ্ণ নজর দিতে হবে।
সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল বলেন, হোমনার মাটিতে সরকার বিরোধী তৎপরতা চালাতে দেওয়া হবে না। এখানে জামাত- বিএনপির অপশক্তিকে সাংগঠনিক এবং রাজনৈতিক ভাবে মোকাবেলা করতে সকল নেতাকর্মী আরো বলিষ্ঠ ভুমিকা রাখতে তিনি উদাত্ত আহ্বান জানান।




