শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাাগজিন উদ্ধার করেছে এসআরবি চাঁপাইনবাবগঞ্জ -৫ সদস্যরা। তাদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে আট অক্টোবর রাতে এস আর বি,চাঁপাইনবাবগঞ্জ-৫ ক্যাম্পর সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামো চকপাড়া গ্রামে ১৪৫নং নামো চকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় আমবাগানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তুল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করেছে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং অস্ত্র, গুলি ও ম্যাগজিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related Articles
Check Also
Close
-
বাঘাইছড়িতে ৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণJuly 26, 2026