sliderস্থানিয়

শিবগঞ্জের তেলকুপি আলিম মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জ উপজেলার তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ: রহিমের বিরুদ্ধে গোপন নিয়োগ, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরাচারী আচরণের প্রতিবাদে তার অপসারণের দাবীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে এলাকবাসী।

রবিবার সকাল ১১টার দিকে মাদ্রাসার সামনের সড়কে এ মানববন্ধনের আয়োজন করে তেলকুপি এলাকার সর্বস্তরের জনগণ। কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন, মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসায় অবৈধভাবে নিয়োগ বানিজ্য, নিয়োগ প্রদানে আত্মীকরণ,কমিটি গঠনে স্বজনপ্রীতি, মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে অশালীন আচরণ, এলাকাবাসীর সাথে খারাপ ব্যবহার নিয়মমিত মাদ্রাসায় না আসা সহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত করে আসছে। তারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রহিমের অপসারণ দাবি করেন। তারা আরো বলেন নিয়োগ প্রদানের প্রতিশ্রুতি দিয়ে চাকুরী প্রার্থীদের নিকট হতে মোটা অংকের টাকা নিয়ে ফেরত না দিয়ে হয়রানী, এমনকি নানা ধরনের হুমকী প্রদান করে আসছে। বক্তারা আরও অভিযোগ করেন, অধ্যক্ষ আব্দুর রহিম তার বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আড়াল করতে এলাকাবাসীর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও মাদক সেবনের মতো ভিত্তিহীন অভিযোগ তুলে বিভিন্ন স্থানে অভিযোগ করেছে। যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ধরনের অপপ্রচারের নিন্দা জানিয়ে তারা এর যথাযথ বিচার দাবি করেন।

মানববন্ধনে বক্তব্য দেন মুকুল আলী, বেনজির আলী, আজমুল, সারওয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিষয়টির সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button