নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় নিয়ামতপুর হেলিপ্যাড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, আমিনুল ইসলাম ভিপি, এ কে এম খলিলুর রহমান, মোস্তাফিজুর রহমান এমপির সহধর্মিণী ফরিদা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবীর বাচ্চু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক শামসুল আলম ভুট্টো, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতন, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক জুম্মা রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজি, সদস্য সচিব আন্জুমান পাভেল প্রমুখ।