শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে এসআরবি ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে।
১১অক্টোবর রোববার রাত সোয়া ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডলের টোলা এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
১২ অক্টোবর সোমবার এসআরবি-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মন্ডল টোলা এলাকায় পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযানে লেবু বাগানের ভিতর হতে এসআরবি-৫ এর বোম্ব ডিজপোজাল ইউনিটের সহযোগিতায় পরিত্যাক্ত অবস্থায় ১৭ (সতেরো) টি ককটেল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এঘটনায় কেউ গ্রেফতার নেই। ধারণা করা হচ্ছে যে, উদ্ধারকৃত ককটেলগুলো নাশকতা সৃষ্টির লক্ষ্যে দুষ্কৃতিকারীগণ লুকিয়ে রেখেছিল। উদ্ধারকৃত ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।