sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার ও বিস্ফোরক তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করেছ এসআরবি চাঁপাইনবাবগঞ্জ শাখা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের এলসকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।
শুক্রবার ১৬ অক্টোবর দুপুরে এসআরবি-৫,এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি-৫ এর সদস্যরা বৃহস্পতিবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মহারাজপুর ইউনিয়নের পূর্ব টিকরা গ্রামের আম বাগানের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১.৮ কেজি সাদা রংয়ের গান পাউডার সদৃশ্য পাউডার, হাসুয়া ০২ টি এবং বিস্ফোরক তৈরীর বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামতসমূহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button