sliderস্থানিয়

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) সকালে মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের কবিরাজপাড়া ও শেখপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনাও বিরাজ করছিল।
এরই মধ্যে শুক্রবার সকালে কবিরাজপাড়া এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় ১১টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আব্দুল ওদুদ ও জালাল উদ্দীনের সমর্থকদের মধ্যে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে ককটেলগুলো সেখানে মজুত করা হয়ে থাকতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো পক্ষের সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১টি ককটেল উদ্ধার করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button