Uncategorized
বাঘাইছড়িতে মারিশ্যা দিঘিনালা সড়কে ২ কিমি এলাকায় মাটি ধসে সারাদেশের সাথে যানচলাচল বন্ধ

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ভারী বর্ষনের ফলে নেমে আসা পাহাড়ী ঢলের কবলে পরে মারিশ্যা দিঘিনালা সড়কের ২ কিমি এলাকায় সড়ক ধসে গিয়ে সারাদেশের সাথে বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রী সাধারন। এখন পর্যন্ত সড়ক মেরামতের জন্য কোন পক্ষই এগিয়ে আসেনি। খাগড়াছড়ি সড়ক বিভাগের কর্মকর্তা সবুজ চাকমা বলেন আমরা সংবাদ পেয়েছি আমাদের গাড়ী ও লোকজন দিঘিনালা থেকে সড়ক মেরামতের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে এমন ভারী বর্ষন চলতে থাকলে মেরামত কাজে ব্যাঘাত ঘটবে। উল্লেখ যে এক মাসের মধ্যে এনিয়ে মাটি ধসে ৩ বার সড়ক যোগাযোগ বন্ধ হলো, স্থানীয়দের দাবী সড়কটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে উন্নয়ন করে ভোগান্তি নিরসনে উদ্যোগ গ্রহন করতে হবে।




