Uncategorized

নোয়াখালীতে অগ্নিকান্ডে ১০ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অগ্নিকান্ডে ১০টি দোকানের মূল্যবান মালামাল পুড়ে অন্তত ৩০-৩৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল উপজেলার বীজবাগ ইউনিয়নের খলিল মিয়ারহাট বাজারের হক মার্কেটে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, মার্কেটের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে মার্কেটে পড়লে এ আগুনের সূত্রপাত ঘটে। এসময় দোকানে থাকা কয়েকটি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ হলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে হক মার্কেটে মোট ৯টি দোকান সম্পুন্ন এবং মার্কেট পাশ^বর্তী একটি দোকান আংশিক পুড়ে যায়। দোকানের মালামাল ও নগদ অর্থ পুড়ে অন্তত ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে চৌমুহনী ও কোম্পানীগঞ্জ স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button