শেরপুরে “হৃদয়ে শেরপুর” ফেসবুক গ্রুপের সেলফি প্রতিযোগিতার পুরষ্কার বিতরন

শেরপুর প্রতিনিধি : শেরপুরে “হৃদয়ে শেরপুর” নামক একটি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আয়োজিত সেলফি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর পৌরসভাধীন খরমপুরে অবস্থিত আইডিয়াল স্কুলের হলরুমে এক পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার সেক্রেটারি নাজমুল আলমের সঞ্চালনায় উক্ত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “আমাদের আইন” শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নূর-ই-আলম (চঞ্চল), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী সামাদ হোসেন (সোহেল), আব্দুর রহমান রানা, সোহেল রানা।
জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর “হৃদয়ে শেরপুর” নামক একটি ফেসবুক গ্রুপ কর্তৃক আয়োজন করা হয় “সেলফি প্রতিযোগিতা” নামক একটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার।প্রায় দশদিন ব্যাপী চলমান এই প্রতিযোগিতায় অংশ নেয় শেরপুর সহ দেশের অন্যান্য এলাকায় বসবাসরত কয়েক শতাধিক মানুষ।
সেলফি প্রতিযোগিতায় অংশগ্রহন করা সদস্যদের পোষ্টে প্রাপ্ত লাইকের উপর ভিত্তি করে সর্বোচ্চ লাইক প্রাপ্ত ৭ জনকে বিজয়ী ঘোষনা করেন বিচারকরা।বিজয়ী ৭ জন কে ছাড়াও বিশেষ পুরষ্কার সহ সর্বমোট মোট ২০ জন কে পুরষ্কার প্রদান করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে শেরপুর সদরের পৌর এলাকার খরমপুরে অবস্থিত আইডিয়াল স্কুলের হলরুমে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রুপটির সিনিয়র এডমিন মোঃ আলমগীর হোসাইন, মাহবুবুর রহমান কাজল,মোঃ সোহেল রানা ও সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস রহমানের অর্থায়নে এবং গ্রুপটির এডমিন প্যানেলের অন্যতম সদস্য অন্তর আহাম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
গ্রুপ মনিটরিং এর দায়িত্বে থাকা এডমিন প্যানেলের সকল সদস্যের উপস্থিতিতে তাদের হাতে পুরষ্কার তুলে দেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন আলোকিত করা নূর-ই-আলম (চঞ্চল) ও বিশেষ অতিথির আসনে দখল করা অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার সংস্থা “আমাদের আইন” শেরপুর জেলা শাখার চেয়ারম্যান নূর-ই-আলম(চঞ্চল) বলেন, “হৃদয়ে শেরপুর” গ্রুপটি গত কয়েক মাস ধরে শেরপুর জেলায় নানা ধরনের সামাজিক এবং মানবিকতা মূলক নানা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে যা অত্যন্ত প্রশংসনীয়। আমি গ্রুপটির সামজিক এবং মানবিক কার্যক্রমে মুগ্ধ হয়েছি। হৃদয়ে শেরপুর গ্রুপটি তাদের এসকল কার্যক্রমের ধারা অব্যাহত রেখে অনেক দূর এগিয়ে যাক এটাই কামনা করি।
বিশেষ অতিথির বক্তব্যে গ্রুপটির সিনিয়র এডমিন সোহেল রানা বলেন, আমি আনন্দিত গ্রুপটির এডমিন প্যানেলের সদস্য হতে পেরে। আমাদের এই গ্রুপটি ইতিমধ্যে জনকল্যান মূলক ও ব্যতিক্রমধর্মী বিনোদন কার্যক্রমের মাধ্যমে পুরো জেলা জুড়ে জনপ্রিয় একটি প্লাটফর্ম হিসেবে পরিচিত হয়ে উঠেছে। আমরা আমাদের গ্রুপটির মাধ্যমে শেরপুর জেলাকে সারা দেশে এক নামে পরিচিত করতে চাই তাই আমাদের এ সকল কার্যক্রমে ধারা অব্যাহত থাকবে সবসময়।
জেলার সর্ব সাধারনের কাছে গ্রহনযোগ্য ও জনপ্রিয় এই ফেসবুক গ্রুপটির প্রতিষ্ঠাতা ও সিনিয়র এডমিন মো: আলমগীর হোসাইন তার বক্তব্যে বলেন, আমরা আমাদের গ্রুপটির মাধ্যমে শেরপুর জেলার সকল সমস্যা,সফলতা,সম্ভাবনা,দর্শনীয় স্থান ও স্থাপনা,শেরপুর সহ দেশের যেকোন স্থানের সকল ঘটনার আপডেট,শিক্ষনীয় এবং বিনোদন মূলক কার্যক্রম পরিচালনা করে আসছি।শেরপুরের সন্তান হিসেবে শেরপুর জেলাকে হৃদয়ে ধারন করে সারা দেশজুড়ে শেরপুরকে পরিচিত করতেই আমাদের এই গ্রুপিং কার্যক্রম পরিচালনা করা।




