Uncategorized

বিবস্ত্র নির্যাতন : মূলহোতা দেলোয়ারকে হত্যা মামলায়, ইস্রাফিলকে নির্যাতন মামলায় ৭ দিনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনার মূলহোতা দেলোয়ায়কে হত্যা মামলায় ৩ দিনের রিমান্ড ও নির্যাতন মামলার আসামি ইস্রাফিলকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসফিকুল হক দুই আসামীর বিরুদ্ধে এ রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, সকালে দুই আসামীকে জেলা কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। পরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উপজেলার শরিফপুর ইউনিয়নে হাসান হত্যা মামলায় বেগমগঞ্জ থানা পুলিশ আদালতে দেলোয়ারের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন।
এছাড়া বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় ইতোমধ্যে আদালতে আত্মসমার্পনকৃত ৪নং আসামী ইস্রাফেেল ৭ দিনের রিমান্ড আবেদন করেন জেলা পিবিআই।
পরে আদালত শুনানী শেষে হাসান হত্যা মামলায় দেলোয়ারের ৩ দিন এবং নারী নির্যাতন মামলায় ইস্রাফিলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, বর্তমানে দেলোয়ার ৭টি মামলায় জেল হাজতে রয়েছে। এছাড়া বিবস্ত্র করে নারীকে নির্যাতনের ঘটনায় ৩টি মামলায় ১২ আসামি জেলা কারাগারে রয়েছে। এর মধ্যে ৮জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button