Uncategorized
রংপুরে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ মামলার তদন্তভার পিবিআইতে
রংপুর প্রতিনিধি : রোববার সন্ধ্যায় রংপুর নগরীর হারাগাছ থানার ক্যাদারের পুল এলাকায় একটি বাড়িতে ডেকে এনে নবম শ্রেনির এক ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রায়হানুল ও বাড়ীর ভাড়াটিয়াসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষনের শিকার ওই ছাত্রীর বাবা। পরে মামলার তদন্তভার পিবিআইকে দেয়া হয়।
এঘটনায় আটক করা হয়েছে মেঘলা ও শম্পা নামের দু’ নারীকে। মঙ্গলবার সকালে দু’নারীকে রংপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ মামলার মূল অভিযুক্ত ডিবির এএসআই রায়হানুল কে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে আটক রাখা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ।




