খেলা

ইসলাম নিয়ে ম্যাখোঁর মন্তব্যে ফ্রান্স দল ‘ছাড়লেন’ পগবা

আন্তর্জাতিক সন্ত্রাসবাদের উৎস ইসলাম- ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর এমন মন্তব্যের পর তারকা ফুটবলার পল পগবা দেশটির হয়ে খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর এসেছে।
ইসলাম ও নবী মুহাম্মদ (স.) প্রসঙ্গে শুক্রবার ম্যাখোঁর বেশ কিছু আপত্তিকর মন্তব্য ও কটাক্ষের জের ধরে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পগবা এই সিদ্ধান্ত নেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের একটি প্রতিবেদনে বলা হয়েছে।
সম্প্রতি ফ্রান্সে একটি স্কুলে ক্লাসে নবী মুহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করার পর হত্যাকাণ্ডের শিকার হন এক শিক্ষক। শুরু থেকেই ম্যাঁখো বলে আসছেন, এর পেছনে ইসলামি সন্ত্রাসীরা জড়িত।
নিহত শিক্ষক স্যামুয়েল প্যাটিকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মানে ভূষিত করে দেশটির সরকার। সেই সঙ্গে ইসলাম ও মুসলমানদের নিয়ে আরও সমালোচনামুখর হন প্রেসিডেন্ট ম্যাখোঁ। দৃষ্টতার সঙ্গে তিনি জানান, ফ্রান্স নবী মুহাম্মদের ব্যাঙ্গাত্মক কার্টুন ছাপানো বন্ধ করবে না।
এসবের জের ধরে দেশটিতে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এ ছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরি হামলার কবলে পড়েন। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ইসলাম ধর্মাবলম্বী পগবার বিদায়ের পেছনে এসবকে কারণ উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যমে আসা প্রতিবেদনগুলোতে।
অবশ্য অবসর ঘোষণার গুঞ্জন নিয়ে বিশ্বকাপ জেতা ২৭ বছর বয়সী মিডফিল্ডার নিজে বা ফরাসি ফুটবল অ্যাসোসিয়েশন কেউ কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যম।
প্যারিসের উপকণ্ঠে ১৯৯৩ সালে জন্ম নেওয়া পগবার ফ্রান্সের জার্সিতে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় ২০১৩ সাল। ২০১৮ সালে রাশিয়ায় দলের বিশ্বকাপ জেতায় গুরুত্বপূর্ণ অবদান ছিল তার।
আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ৭২টি; মাঝ মাঠের খেলোয়াড় হলেও গোল করেছেন ১০টি। আর ক্লাব ফুটবলে পগবা ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম সেরা তারকা। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button