Uncategorized

রংপুরে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু

রংপুর প্রতিনিধি : রংপুরে ৩০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করেছে আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি। রোববার সকালে নগরীর কাচারী বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করেন, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ গোলাম রব্বানী, কৃষি বিপণন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান মৃধা, আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক।
এ কার্যক্রমের আওতায় রংপুর নগরীর কাচারী বাজার, সাতমাথা, পায়রা চত্ত্বর ও শাপলা চত্বরে আলুবিক্রির কার্যক্রম চলবে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, প্রাথমিক পর্যায়ে নগরীর ৪টি পয়েন্টে ট্রাকের মাধ্যমে আলুবিক্রি করছে আলু আড়ৎদার ও ব্যবসায়ী সমিতি। এর ফলে জনগণ উপকৃত হবে বলে আশা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button