Uncategorized

রাঙামাটিতে ইয়াবা সহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে রাঙমাটি জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার শহীদ মিনার সংলগ্ন শুক্কুর স্টেডিয়াম এর দক্ষিন পাশ্বে খালেকের দোকান থেকে তাকে আটক করা হয়। আটককৃত হলেন,শহীদ আব্দুল আলী এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে আকতার হোসেন(ডেঙ্গু)। ডেঙ্গু শহীদ আব্দুল আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে রিজার্ভ বাজার মহসীন কলোনীর মৃত কবির আহমদ সওদাগরের ছেলে সাজ্জাদ হোসেন টিপু থেকে ইয়াবা ক্রয় করেছে বলে জানা যায়।এবং টিপু দায়েরকৃত মামলার ২ নং আসামী।আটককৃত আকতারকে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
অভিযানে এস আই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম,কন্সটেবল রুবেল,আরমান তালুকদার ও মোতালেব উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন,মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী দুজনেই সমান অপরাধী।এদের কাউকেই রেহাই দেওয়া যাবেনা।রাঙামাটির সকলের সহযোগীতায় এই শহরকে মাদকমুক্ত করতে চাই।আমাদের ইউনিট প্রতিদিনেই মাদক নিমূর্লে কাজ করে যাচ্ছে।এই অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button