Uncategorized

ঢাকা-নওগাঁ উপ-নির্বাচনের ফলাফল প্রত‌্যাখান করে বান্দরবান জেলা বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ

বান্দরবান প্রতিনিধি : সদ‌্য সমাপ্ত ঢাকা-৫ এবং নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মকুচির অংশ হিসাবে বান্দরবানে প্রতিবাদ সভা করেছে বিএনপি। সোমবার(১৯ অক্টোবর) বান্দরবান জেলা বিএনপির চৌধুরী মার্কেটস্থ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান বিএনপি ও সহযোগী সংগঠনের উদ‌্যেগে এবং সাবেক সাংসদ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস‌্য সাচিং প্রু জেরী’র নেতৃত্বে এ কর্মসুচী পালিত হয়।
বান্দরবান জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ‌্যাপক মোঃ উসমান গণির সভাপতিত্বে সমাবেশে অন‌্যান‌্যদের মাঝে বক্তব‌্য রাখেন, জেলা বিএনপির নেতা মুজিবুর রশিদ, সাবেক জেলা ছাত্রদল সভাপতি ও জেলা বিএনপির নেতা জাহাঙ্গীর আলম,, ফেরদৌস হায়দার রুশু, জেলা যুবদল সাধারণ সম্পাদক শিমুল দাশ, জেলা স্বেচ্ছাসেবকদল সিনিয়র সহ-সভাপতি দৌলতুল কবির খাঁন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু, জেলা ছাত্রদল সভাপতি আশরাফুল আমিন, জিয়া সাইবার ফোর্স আহবৃায়ক হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক জিহাদ।
উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একাদশ সংসদীয় নির্বাচনের ন‌্যায় ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনে সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় একই ত্রাস সৃষ্টি করেছিল। বিভিন্ন কেন্দ্র দখল, জাল ভোট দিয়ে ফলাফল নিজেদের পক্ষে এনেছে। এসব বিষয়ে বরাবরের মত নির্বাচন কমিশন নিরব ভুমিকায়। তাই অনতিবিলম্বে ওই দুটি আসনের ফলা প্রত‌্যাক্ষান করে পূননির্বাচনের দাবি জানান নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button