আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা সামলে ছুটছে চীনের অর্থনীতি

নভেল করোনাভাইরাসের ধাক্কা সামলে চীনের অর্থনীতি ধারাবাহিক উন্নতির পথে রয়েছে। দেশটির সর্বশেষ সরকারি পরিসংখ্যান থেকে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরে তাদের অর্থনীতি গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯ শতাংশ প্রবৃদ্ধি দেখেছে।
অর্থনীতিবিদেরা বলছেন, করোনা না থাকলে এটি ৫.২ শতাংশে পৌঁছে যেত।
বিবিসি বলছে, চলতি বছরের শুরুতে যখন করোনা হানা দেয় তখন ৫ শতাংশ প্রবৃদ্ধি অকল্পনীয় ছিল।
ওই সময় প্রথম তিন মাসে চীনের অর্থনীতি ৬.৪ শতাংশ নেমে যায়। তখন তারা লকডাউনে রীতিমতো মুখ থুবড়ে ছিল।
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে নতুন এই রোগ গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। দেশটিতে এখন পর্যন্ত ৮৫ হাজার ৬৮৫ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন। সুস্থ ৮০ হাজার ৮০২ জন। এখনো সেখানে ২৪৯ জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
বিশ্বব্যাংকের তথ্য-উপাত্ত ব্যবহার করে সিএনএন বিজনেস চীনের অর্থনীতি বিশ্লেষণ করেছে। এতে তারা বলছে, এ বছরের শেষে বিশ্বব্যাপী জিডিপিতে চীনের অংশের পরিমাণ প্রায় ১ দশমিক ১ শতাংশ বাড়তে পারে, যা ২০১৯ সালের চেয়ে তিন গুণ বেশি!
বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ অংশ কমবে। অবশ্য করোনার আগে আশা করা হচ্ছিল ২০২০ সালের মধ্যে চীনের অর্থনীতির আকার দাঁড়াবে ১৪ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে, যা বিশ্ব জিডিপির ১৭ দশমিক ৫ শতাংশের সমান। সে পর্যায়ে এবার যাচ্ছে না দেশটি। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button