রাজনীতিশিরোনাম

বিএনপি নেতা এ কে এম মোশাররফের হোসেনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য এ কে এম মোশাররফ হোসেন মৃত্যুবরণ করেছেন।শনিবার (১৭ অক্টোবর) রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনা পজিটিভ ছিলেন। এ ছাড়াও, তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভূগছিলেন।
এ কে এম মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি একেএম মোশারফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
একেএম মোশাররফ হোসেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনরে সঙ্গে জড়িত ছিলেন। তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে ময়মনসিংহ-৫ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বিএনপি সরকারের আমলে জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সচিবের দায়িত্বও পালন করেন। এছাড়াও তিনি দৈনিক দিনকালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button