Uncategorized

গোবিন্দগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের ফাইনাল অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কামারদহ ইউনিয়নের বকশীচর গ্রামবাসী ও গুমানীগঞ্জ গ্রামবাসীর যৌথ আয়োজনে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল খেলা দেখতে আসে হাজার হাজার নারী পুরুষ এ সময় বকশিচর গ্ধসঢ়;্রামে এক আনন্দঘন মহূর্তের সৃিষ্ট হয় এ যেন মানুষের মিলন মেলা। এ নৌকা বাইচ খেলার চ্যাম্পিয়ন হয় সোনারতরী কুড়িপাইকা,ও রানার্সআপ শিশনাগ ফেরুসা গ্রামের টিম ম্যানেজারদের হাতে প্রথম পুরস্কার একটি গরু ,দ্বীতিয় পুরষ্কার একটি ছাগল তুলে দেন প্রধানঅতিথী- গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট,স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম রিপন,কামারদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই তালুকদার,সাধারণ সম্পাদক শাহজাহান আলী,গুমানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল আলম সরকার, যুবলীগের আহবায়ক ইউপি সদস্য আজমল ,স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক মিয়া, উপজেলা যুবলীগের সদস্য আমিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আলকাস উদ্দিন সরদার ,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, শফিউল ইসলাম হিরু,সাকিব খান লেবু, সহ নেতৃবৃন্দ।
সার্বিক তত্বাবাধানে ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য পলাশ সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button