আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা শনাক্তে টানা ২ দিন বিশ্ব রেকর্ড

নভেল করোনাভাইরাস শনাক্তের বৈশ্বিক হিসাবে শুক্র এবং শনি টানা দুই দিন রেকর্ড হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ২ অক্টোবরের রেকর্ড ভেঙে গত শুক্রবার গোটা পৃথিবীতে ৩ লাখ ৩৮ হাজার ৪০৮ জন শনাক্ত হন। একদিন বাদে শনিবার পাওয়া গেছে সর্বোচ্চ ৩ লাখ ৫০ হাজার ৭৬৬ জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত শুক্রবার বলে, ‘দিনকে দিন সংক্রমণ বাড়ছে। আমাদের কাছে নতুন কোনো উত্তর নেই।’
সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭১ লাখ ৩৯ হাজার ৬০৭ জনে। সুস্থ ২ কোটি ৭৯ লাখ ১২ হাজার ৫৫০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭৮ লাখ ৯৪ হাজার ৪৭৮ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১৮ হাজার ৬৪৮ জন। সুস্থ ৫০ লাখ ৬৪ হাজার ৩০০ জন।
ভারতে ১ লাখ ৭ হাজার ৪৫০ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৬৯ লাখ ৭৯ হাজার ৭২৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৪৯ হাজার ৬৯২ জনের প্রাণ গেছে নতুন রোগটিতে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫০ লাখ ৫৭ হাজার ১৯০ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৪ লাখ ৩৩ হাজার ৫৯৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button