শিরোনাম

চাঁদপুর পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

চাঁদপুর পৌরসভা নির্বাচন চলাকালে শহরের ৮নং ওয়ার্ডের গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষের হামলায় ইয়াছিন (১৭) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়-সাতজন। এদের মধ্যে সোহেল নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ হয়। এ সময় ইয়াছিনের গলায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তার অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। ঢাকা নেয়ার পথে বাবুরহাট এলাকায় তার মৃত্যু হয়।
এদিকে, সকাল ৯টা থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে একযোগে ভোট দেয় ভোটাররা। পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন পুরান বাজার বলিকা বিদ্যালয় কেন্দ্রের বাইরে কাউন্সিলর প্রার্থী প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালীর ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটেছে। এছাড়াও ওসমানিয় ফাজিল মাদরাসা কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় একজনকে হাতেনাতে আটক করা হয়।
প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ৩০৫টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ মোট তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাউন্সিলর পদে ৫০ জন ও নারী কাউন্সিলর পদে আরো ১৪ জনসহ মোট ৬৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, নির্বাচনে ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ৫৮ হাজার ১৪৪ জন। নারী ভোটার ৫৮ হাজার ৩৪৩ জন। সর্বমোট ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button