Uncategorized

”প্রিয় রাঙামাটি” নানিয়ারচর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন ও বৃক্ষরোপন কর্মসূচি

রাঙামাটি প্রতিনিধি : ”আলোকিত আগামীর প্রত্যয়ে আমরা” এই স্লোগানকে সামনে রেখে সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ”প্রিয় রাঙামাটি” এর নানিয়ারচর উপজেলা শাখার আহবায়ক কমিটি উদ্ধোধন,পরিচিতি সভা ও বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রিয় রাঙামাটির আয়োজনে নানিয়ারচর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
প্রিয় রাঙামাটির প্রতিষ্ঠাতা সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়াম্যান প্রগতি চাকমা।উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী রহমান (তিন্নি)।
এসময় ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার,নানিয়ারচর থানার ওসি(তদন্ত) মাসুদ খান, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্বৃতি সংসদের প্রধান উপদেষ্টা ওহাব হাওলাদার,প্রিয় রাঙামাটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শিকদার,নানিয়ারচর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর সরোয়ার কামাল এবং সংগঠনের উপদেষ্টা ইকবাল আহমেদ তালুকদার রিজুয়ান, সোহেল চাকমা, আনোয়ার হোসেন কায়সার, তাজুল ইসলাম রাজু, নোবেল মল্লিক, বিশাল চৌধুরী, মায়েচিং মারমা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আগত অতিথিরা অরাজকতা,অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার ক্রান্তিলগ্নে প্রত্যন্ত একটি উপজেলায় এসে তরুন উদ্যমীদের সাথে নিয়ে এমন একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নতুন কমিটি করে দেওয়ায় অতিথিরা প্রিয় রাঙামাটির কেন্দ্রীয় কমিটিকে সাধুবাদের পাশাপাশি ভবিষ্যতে সংগঠনের পাশে থেকে সকল ধরনের সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
নানিয়ারচর উপজেলা শাখার আহবায়ক কমিটিতে সোহেল আহমেদ মুরাদকে আহবায়ক এবং দুর্জয় কর্মকারকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button