শিরোনাম

সাভারে গৃহবধূকে চাকরির প্রলোভনে ধর্ষণ, ভিডিও ধারণ

সাভারে চাকরির কথা বলে এক গৃহবধূকে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ইতালিফেরত এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।
সোমবার সকালে গ্রেপ্তারের পর বিকেলে ওই প্রবাসীকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম সাদিকুর রহমান সেলিম (৫০)। তিনি সাভার পৌর এলাকার বাড্ডা মানিকগঞ্জ সমিতি রোড এলাকার বাসিন্দা। করোনা মহামারির শুরুতে ইতালি থেকে দেশে ফিরে আটকা পড়েন তিনি।
ভুক্তভোগী গৃহবধূ জানান, তার স্বামী পেশায় কাঠমিস্ত্রি। করোনাভইরাসের প্রাদুর্ভাবে স্বামীর আয় না থাকায় কাজের সন্ধানে ফরিদপুরের মধুখালী থানার একটি গ্রাম থেকে সাভারে আসলেও মহামারি করোনাভইরাসের প্রাদুর্ভাবে থমকে যায় তাদের জীবন। পরে এক ব্যক্তির মাধ্যমে সাভার বাজার বাসস্ট্যান্ডের ইতালি ফেরত প্রবাসী সেলিমের সঙ্গে পরিচয় হয়। চাকরি দেওয়ার কথা বলে সেলিম তার সাততলার বাসায় নিয়ে ধর্ষণ ও কৌশলে ভিডিও ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধর্ষণ করে আসছিল সেলিম নামে ওই প্রবাসী।
ভুক্তভোগী ওই নারী জানান, ধর্ষণের ঘটনায় প্রতিবাদ করায় প্রভাবশালীদের দিয়ে ভয়ভীতি ও হুমকির মুখে এলাকা ছেড়ে চলে যান আশুলিয়ায়। তারপরও নানাভাবে উত্ত্যক্ত এবং নাজেহাল করায় রবিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কল দেন তিনি। সেখান থেকে সাভার মডেল থানার সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার তৎপর হয় থানা পুলিশ। এ ঘটনায় সোমবার সকালে সাভার মডেল থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করলে তা মামলা হিসেবে নথিভুক্ত করে পুলিশ।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ওই নারীর সঙ্গে প্রবাসীর যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের নানা আলামত পাওয়া গেছে। এমনকি তিনি ওই নারীকে সঙ্গে করে ইসলামী ব্যাংক সাভার শাখায় নিয়ে গেছেন। সেখানে তার নামে একটি হিসাব খুলে সেই নারীর হিসেবে নগদ সাড়ে চার লাখ টাকা জমা করে আবার উত্তোলন করে নিয়ে গেছেন। এর মাধ্যমে ওই নারীর সঙ্গে অভিযুক্তের যোগাযোগের আলামত নিশ্চিত হওয়া গেছে।
এদিকে গ্রেপ্তার হওয়া আগে ফোনে যোগাযোগ করা হলে প্রবাসী সাদিকুর রহমান সেলিম এ বিষয়ে কোনো সংবাদ পরিবেশন না করার অনুরোধ জানিয়ে বলেন, আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, অভিযুক্ত ওই প্রবাসীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button