আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ইসরাইলি মন্ত্রীর পদত্যাগে নতুন সংকটে নেতানিয়াহু

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার থেকে পর্যটন মন্ত্রী আসাফ জামির পদত্যাগ করেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান বিক্ষোভ-সমাবেশ দমন করার জন্য বিতর্কিত একটি আইন প্রণয়নের প্রতিবাদে তিনি পদত্যাগ করেন।
গতকাল শুক্রবার আসাফ জামির ইসরাইলের জোট সরকার থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি দীর্ঘ ফেইসবুক পোস্টে বলেন, “যে সরকারের নেতার প্রতি তার বিন্দুমাত্র আস্থা নেই সেই সরকারের মন্ত্রী হিসেবে তিনি আর কোনোভাবেই দায়িত্ব পালন করতে আগ্রহী নন।”
আসাফ জামির বলেন, মন্ত্রিসভা বড় ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করার লক্ষ্য নিয়ে আইনের খসড়া প্রণয়ন করছে এবং মঙ্গলবার তা অনুমোদন দেয়া হবে। এ আইনের ফলে ইসরাইলিরা বড় সমাবেশ করতে পারবে না। বিষয়টি নিয়ে তিনি ধৈর্যের চরমসীমায় পৌঁছেছেন বলে মন্তব্য করেন।
ইসরাইলের মন্ত্রিসভায় নেতানিয়াহুর লিকুদ পার্টির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তবে বেনিগান্তজের নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির এ মন্ত্রী পদত্যাগ করায় ইসরাইলের দুর্বল জোট সরকার ঝুঁকির মুখে পড়ল।
এরইমধ্যে গত ১৮ সেপ্টেম্বর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিহত করার নামে ইসরাইলে বড় ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইনে ইসরাইলিরা তাদের বাড়ি থেকে এক কিলোমিটারের মধ্যে কোনো সমাবেশ করতে পারবে না। নেতানিয়াহুর দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়ে আসছে। পার্সটুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button