শিরোনাম

রংপুর বিভাগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আট লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায়

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের আট জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেপ্টেম্বর মাসে অভিযান চালিয়ে ও অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ২৩৩ টি প্রতিষ্ঠান থেকে আট লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
আট জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সেপ্টেম্বর মাসব্যাপী পরিচালিত অভিযানে মূল্যের তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত, প্রক্রিয়াকরণ, মেয়াদহীন, মূল্যহীন পণ্য বিক্রি, পণ্য বিক্রির প্রস্তাব, মোড়ক জাতকরণ বিধিমালার লক্সঘন, মেয়াদোত্তীর্ণ পণ্য ওষুধ বিক্রি, ওষুধ বিক্রির প্রস্তাব, ভূয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, ওজনে কারচুপি, মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করা, পণ্য যথাযথভাবে বিক্রি না করা, সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী, সেবাগ্রহীতার অর্থহানী, স্বাস্থ্যহানী ঘটানোসহ ভোক্তা অধিকার বিরোধী কাজ ও অপরাধে ওই জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে পাঠানো সহকারী পরিচালক বোরহান উদ্দিন সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এতে আরো বলা হয়েছে, ২০টি লিখিত অভিযোগের মধ্যে ১৫টি অভিযোগ মিমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা হয়। পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় জরিমানার মাধ্যমে নিষ্পত্তি করা হয় এবং পাঁচজন অভিযোগকারীকে আদায়কৃত জরিমানার পঁচিশ শতাংশ হিসেবে তিন হাজার ৩৭৫টাকা প্রদান করা হয়।
রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক, সহকারী পরিচালক এবং আটটি জেলা কার্যালয়ে কর্মরত সহকারী পরিচালকদের নেতৃত্বে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধ প্রতিরোধ ও প্রতিকারকল্পে ওইসব তদারকি অভিযান পরিচালিত হয়।
অভিযানে সহযোগিতা করে রংপুর মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, স্বাস্থ্য বিভাগ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, কৃষি বিপণন অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও ক্যাব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button