আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায় বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৯ লাখ ৯২ হাজার ছাড়াল

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৯৮ হাজার ৭৪৭ জনে দাঁড়িয়েছে।
ওয়ার্ল্ডোমিটারের অনুসারে, আজ বেলা সাড়ে এগারটা পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ৫৫৭ জনে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭২ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ৯ হাজার ১৯৭ জনে। সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৫৯ লাখ ছাড়িয়েছে এবং মারা গেছেন ৯৪ হাজার ৫৩৪ জন।
ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ১৭ হাজার ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৪১ হাজারের বেশি মানুষের।
ইউএনবি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button