উপমহাদেশশিরোনাম

করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে শীর্ষে ভারত

ভারতে করোনাভাইরাসের (কভিড-১৯) দৈনিক সংক্রমণের হার কিছুটা কমেছে। এরপরও দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে করোনার বর্তমান হটস্পট ভারতের ধারেকাছে নেই কোনো দেশ।
এই সময় জানায়, গত কয়েক দিন ধরে টানা ৯০ হাজারের ওপরে ছিল দৈনিক সংক্রমণ। সেটা সোমবার প্রায় ৮৭ হাজারে নেমেছে। তবে একদিনে মৃত্যু এখনো ১১শ’র ওপরেই রয়েছে।
সোমবার সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় আরও ৮৬ হাজার ৯৬১ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৫৪ লাখ ৭৮ হাজার ৫৮০ জন।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ১৩০ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ হাজার ৮৮২ জন। ভারত করোনা সংক্রমণে বিশ্বে দ্বিতীয় আর মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে।
ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, করোনার বৈশ্বিক তালিকায় সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২৯৪ জন। দেশটির মোট সংক্রমণ ৭০ লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪ হাজারের বেশি মানুষ।
সংক্রমণে তৃতীয় আর মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৮২ জন। একই সময়ে মারা গেছেন ৩৩০ জন। দেশটিতে মোট সংক্রমণ ৪৫ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ১ লাখ ৩৭ হাজার মানুষ।
তবে মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় ৪৫৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৫ হাজার ১৬৭ জন। দেশটির মোট আক্রান্ত প্রায় ৭ লাখ। এখন পর্যন্ত মারা গেছেন ৭৩ হাজার ২৫৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button