বঙ্গবন্ধুর ভাষণ বিকৃতির অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগ সভাপতির শাস্তির দাবিতে মানববন্ধন

রংপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্র্চের ভাষণকে বিকৃত করার প্রতিবাদে মানববন্ধন সমাবেশ করেছে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন। সমাবেশ থেকে ভাষণ বিকৃতির অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনিকে সংগঠন থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। রোববার দুপুরে নগরীর কাচারি বাজারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি রনির কারণে ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের গায়ে আজ কালিমা লেগেছে। তার জন্য আমরা মুখ দেখাতে পারছি না। ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য তার উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন- ২৩ নং ওয়ার্র্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হীরা, যুগ্ম আহŸায়ক রংপুর জেলা যুবলীগ ল¶িণ চন্দ্র দাস, কামরুজ্জামান শাহিন, রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জিন্নাত হোসেন লাভলু, আসাউদ্দৌলা সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, রোকনুজ্জামান রোকন, মহানগর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সৈকত হোসেন, সমাজকল্যাণ সম্পাদক অনিক হোসেন প্রমুখ।
মানববন্ধনে রংপুর জেলা যুবলীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে কয়েকশ’ নেতাকর্মী অংশগ্রহণ করেন।
স¤প্রতি ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণকে ব্যঙ্গ ও বিকৃতভাবে উপস্থাপন করা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে রনিকে একটি কক্ষের ভেতর অনেকটা নেশাগ্রস্ত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে বিকৃত করতে দেখা যায়।




