শিরোনাম

মুল চ্যানেল চালু হলেও পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপরে দুর্ভোগ কমেনি

নিজস্ব প্রতিনিধি : ১৩ দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের মূল চ্যানেলে ফেরি চলাচল শুরু করেছে । নাব্যতা সংকট সঠিক রাখার জন্য ৩০ আগষ্ট থেকে পাটুরিয়া ঘাটের মুল চ্যানেলে ড্রেজিং শুরু করে । বৃহস্পতিবার রাতেই ওই চ্যানেলের নাব্যতা সঠিক করে তুলতে ৪ টি ড্রেজার দিয়ে টানা ১২ দিন কাজ করা হয় । তবে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু করতে না পারলে পাটুরিয়া ঘাটের অবস্থাও পুরোপুরি স্বাভাবিক রাখার সম্ভব নয় বলে জানিয়েছেন বিআইডবিউটিসি’র কর্মকর্তা ।
১৩ দিন বন্ধ থাকার পর মূল চ্যানেল চালু হলেও পাটুরিয়া ঘাটের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। নাব্যতা সংকটের কারণে গত ৯ দিন ধরে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে বাড়তি গাড়ীর চাপ সামলা দিতে পারছেনা সংশিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীবাহী , পচনশীল ও জরুরী পণ্যবাহী গাড়ীগুলোকে অপ্রাধিকার ভিত্তিতে পার করার কারণে পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ছে শত শত পণ্যবাহী ট্রাক। এতে ভোগান্তিতে পড়েছেন ট্রাকের চালক ও সহযোগিরা।
বিআইডবিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার জানান, ‘পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও নাব্যতা সংকট থাকায় ২৮ আগষ্ট থেকে ফেরিগুলো বিকল্পপথে চলাচল করছিল। একারণে ঘাটে ভিরতে সময় বেশী লাগছিল। নাব্যতা ফিরিয়ে আনতে ৩০ আগস্ট থেকে পাটুরিয়ার মুল চ্যানেলে ড্রেজিং শুরু হয় । দীর্ঘ ১২ দিন ড্রেজিং করার ফলে বৃহস্পতিবার রাতেই মূল চ্যানেলের নাব্যতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। শুক্রবার সকাল থেকে ফেরিগুলো মূল চ্যানেল দিয়ে চলাচল করছে। এতে সময় কম ও তেল সাশ্রয় হবে । এর পরও শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল শুরু করতে না পারলে পাটুরিয়া ঘাটের অবস্থাও পুরোপুরি স্বাভাবিক রাখার সম্ভব নয়।’
শুক্রবার বিকেলের দিকে পাটুরিয়া ঘাটের দুটি ট্রাক টার্মিনালে তিনশতসহ পাঁচশতাধিক পণ্যবাহী ট্রাক আটকা থাকতে দেখা গেছে। একই অবস্থা দৌলতদিয়া ঘাটের । সব মিলিয়ে দুই ঘাটে পারের অপেক্ষায় প্রায় এক হাজার পন্যবাহীট্রাক আটকে আছে ।
এছাড়া গত কয়েকদিনের তুলনায় আজ ছোটগাড়ীরও চাপও বৃদ্ধি পেয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button