বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধার পাশে ইউএনও মেহেদী হাসান

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান শরৎ চন্দ্র রায়ের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মেহেদী হাসান| মঙ্গলবার দুপুরে তিনি আহত মুক্তিযোদ্ধার বাসায় যান এবং তার চিকিৎসায় নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য- ২১ জুলাই বদরগঞ্জ-রংপুর রোডের ট্যাক্সেরহাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন বীর মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র রায়। তাকে প্রথমে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ হয়ে বাড়িতে অবস্থান করছেন। এখবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান খাদ্যসামগ্রীসহ তার বাড়িতে ছুটে যান এবং তার শারীরীক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি আহত মুক্তিযোদ্ধার হাতে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র রায় ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এর আগে এভাবে কোন ইউএনও কোন মুক্তিযোদ্ধার বাড়িতে গেছেন বলে জানা নেইা।




