Uncategorized
বাঘাইছড়িতে জমিতে ঘাস কাটায় নারীকে মারধর

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের মহাজন পাড়ায় জমিতে ঘাস কাটার অপরাদে পেয়ারা বেগম(৪০) স্বামীঃ মোঃ খোরশেদ আলম নামে এক নারীকে বেদম মারধর করেছে আবুধন চাকমা (৩৫) নামে এক যুবক। সে মহাজন পাড়া গ্রামের মৃতঃ হংশু চাকমার ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা। ৪ সেপ্টেম্বর সুক্রবার দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। উপজেলা ভাইস চেয়ারম্যান আবু কাইয়ুম ও মারিশ্যা ইউপি চেয়ারম্যান হাসপাতালে ভর্তি নারীকে দেখতে যান এবং শারিরিক অবস্থার খোজ নিয়ে সুস্থ্য হওয়ার পর ঘটনার উপযুক্ত বিচারের আশ্ব্যাস প্রদান করেন।




