Uncategorized
মিথ্যা মামলা থেকে আগাম জামিন পেলেন কুতুপালংয়ের মৃত বখতিয়ার মেম্বারের ৩ সন্তান

সীমান্ত প্রতিনিধি : কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপের দায়ের করা মিথ্যা মামলায় আগাম জামিন পেয়েছেন কুতুপালং-এর মৃত বখতিয়ার মেম্বারের ৩ ছেলে হেলাল উদ্দিন, বোরহান উদ্দিন, কায়ছার উদ্দিন। আজ হাইকোর্ট তাদেরকে আগাম জামিন মন্জুর করেন। আদালতে তাদের পক্ষে ছিলেন সাবেক আইনমন্ত্রী সিনিয়র আইনজীবি এডভোকেট আবদুল মতিন খসরু ও এডভোকেট হেলাল উদ্দিন।
উল্লেখ্য যে, গত ২৩ জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের নিজ বাসা থেকে তুলে নিয়ে যান। পরেরদিন শুক্রবার (২৪ জুলাই) ভোরে টেকনাফের হ্নীলার ওয়াব্রাংয়ে সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশমনি বাগানে নিচে বন্দুকযুদ্ধের নামে হত্যা করেন বখতিয়ার মেম্বারকে । এরপর তার ৩ ছেলে বিরুদ্ধে ৩টি মিথ্যা মামলা দায়ের করেন সাবেক ওসি প্রদীপ,বর্তমান কয়দি।




